রূপগঞ্জের কারিগরদের হাতে ফিরছে ঢাকাই মসলিনের গৌরব
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘জামদানি শিল্প নগরী’র জামদানি পল্লিতে পাশাপাশি বসে নিবিড় মনোযোগে মসলিন জামদানি বুনছেন দুই কারিগর। ছবি: শামছুল হক রিপন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘জামদানি শিল্প নগরী’র জামদানি পল্লিতে পাশাপাশি বসে নিবিড় মনোযোগে মসলিন জামদানি বুনছেন দুই কারিগর। ছবি: শামছুল হক রিপন
নিবিড় মনোযোগ আর নিপুণ হাতের ছোঁয়ায় সুতায় সুতায় ফুটে উঠছে শত বছরের ঐতিহ্য। ছবি: শামছুল হক রিপন
‘জামদানি শিল্প নগরী’র তাঁতে বোনা সাদা-লাল মসলিন জামদানিতে হাতে রঙিন নকশা তুলছেন কারিগররা। ছবি: শামছুল হক রিপন
রূপগঞ্জের ‘জামদানি শিল্প নগরী’র একটি কারখানায় সারি সারি তাঁতে বসে মসলিন জামদানি বুনছেন একদল কারিগর। ছবি: শামছুল হক রিপন
মসলিন জামদানির নকশা ফুটিয়ে তুলতে সাজিয়ে রাখা হয়েছে বাহারি রঙের সুতা। ছবি: শামছুল হক রিপন
নকশা শুরু সঠিক রঙের সুতা বাছাই দিয়ে। রূপগঞ্জের জামদানি পল্লিতে মসলিন জামদানি বোনার জন্য সুতা বাছাই করছেন এক কারিগর। ছবি: শামছুল হক রিপন
‘জামদানি শিল্প নগরী’র বিক্রয়কেন্দ্রে কারিগরদের হাতে বোনা লাল ও কমলা রঙের মসলিন জামদানি শাড়ি ক্রেতাকে দেখাচ্ছেন এক বিক্রেতা। ছবি: শামছুল হক রিপন


