ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালায় কৃষক বিদ্রোহের ইতিহাস
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের স্মৃতি সংরক্ষণে গড়ে তোলা হয়েছে ‘ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা’। ছবি: শামছুল হক রিপন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের স্মৃতি সংরক্ষণে গড়ে তোলা হয়েছে ‘ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা’। ছবি: শামছুল হক রিপন
সংগ্রহশালার প্রবেশপথে রয়েছে নাচোলের শোষিত কৃষক ও সাঁওতালদের প্রিয় ‘রানি মা’ ইলা মিত্রের স্মৃতিফলক। ছবি: শামছুল হক রিপন
সংগ্রহশালায় প্রবেশ করতেই চোখে পড়ে বরেন্দ্রভূমির এ অগ্নিকন্যার দৃপ্ত ও সংগ্রামী অবয়বের প্রতিকৃতি। ছবি: শামছুল হক রিপন
সংগ্রহশালার দেয়ালে সারি করে সাজানো রয়েছে ইলা মিত্রের শৈশব, কৈশোর ও ছাত্রজীবনের দুর্লভ সাদাকালো আলোকচিত্র। ছবি: শামছুল হক রিপন
নাচোলের সাঁওতাল ও প্রান্তিক কৃষকদের সংগঠিত করার দিনগুলোর স্মৃতিবাহী বিভিন্ন ছবি ও দলিলপত্র সযত্নে রাখা হয়েছে এখানে। ছবি: শামছুল হক রিপন
ইলা মিত্রের জীবন ও কর্ম এবং নাচোল কৃষক বিদ্রোহ নিয়ে দেশি-বিদেশি লেখকদের লেখা বই ও গবেষণাপত্র দিয়ে সাজানো হয়েছে সংগ্রহশালার পাঠকক্ষ। ছবি: শামছুল হক রিপন
ইলা মিত্রের ব্যবহৃত ও স্মৃতিবিজড়িত বিভিন্ন নিদর্শনের পাশাপাশি সংগ্রহশালায় রয়েছে তৎকালীন গ্রামীণ জনপদের নানা ঐতিহাসিক স্মারক। ছবি: শামছুল হক রিপন


