ঢাকা সংস্করণ

৩৫ টাকা কেজি দরে নওগাঁর বদলগাছীতে আমন ধান চাল সংগ্রহ অভিযান শুরু

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বলেন, সরকারি নীতিমালা অনুসরণ করে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট সবাইকে তদারকি করতে হবে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতেই সরকার সরাসরি ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। এ উদ্যোগে কৃষকেরা যেমন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা•প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ এ ০২:২১ PM
শেয়ার করুন
৩৫ টাকা কেজি দরে নওগাঁর বদলগাছীতে আমন ধান চাল সংগ্রহ অভিযান শুরু
৩৫ টাকা কেজি দরে নওগাঁর বদলগাছীতে আমন ধান চাল সংগ্রহ অভিযান শুরু

নওগাঁর বদলগাছীতে ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে সরকারি খাদ্যশস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা খাদ্যগুদাম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বলেন, সরকারি নীতিমালা অনুসরণ করে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট সবাইকে তদারকি করতে হবে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতেই সরকার সরাসরি ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। এ উদ্যোগে কৃষকেরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে বদলগাছী উপজেলায় কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৮৪৪ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মিলারদের কাছ থেকে প্রতি কেজি ৪৯ টাকা দরে ১৪৩ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইমতিয়াজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) আতিকুর রহমানসহ স্থানীয় কৃষক ও চালকল মালিকেরা।

নওগাঁর মান্দা উপজেলায় সিয়াম হোসেন (১৬) নামের এক কিশোরকে হত্যার পর তার চার্জার ভ্যান ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গী গ্রামের একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নওগাঁর রাণীনগরে দিনের বেলায় শিক্ষকের বাসার গ্রিল কেটে ঢুকে আলমারি ভেঙে ৫ ভরি স্বর্ণালংকার, ৮ ভরি রুপার গহনা এবং নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনার পর ওই দিন রাতে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

নওগাঁর রাণীনগরে ওয়ার্ড বিএনপির অফিসে আগুনের ঘটনায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে রাতেই অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রুহুল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদ সূত্র

এই বিভাগের আরও খবর